Logo
প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৯:০৩ AM || প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২১ PM

খুলনা পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু'জন আটক

News Image

খুলনা জেলা প্রতিনিধি, মহিদুল ইসলাম (শাহীন) 

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬। তাদের নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার,অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাহার ধারাবাহিকতায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনার আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) কে আটক করেছে।
এসময় তার সহযোগী মোঃ ইব্রাহিম গাজী (৪২) কেও আটক করেছে। তারা দুজনেই খুলনা জেলার বাসিন্দা। এজাহার পর্যালোচনায় দেখা যায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ০৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশা যোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপরে কুপিয়ে জখম করে। পরবর্তীতে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করান। পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপরোক্ত ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখ যে, ধৃত আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজের পিসিপিআর বিশ্লেষণে দেখা যায়, কেএমপি'র খুলনার আড়ংঘাটা ও সদর থানায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলার তথ্য রয়েছে। 
এছাড়া,আসামি ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মিরাজ ও ইব্রাহিম উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর করা হবে।